শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
449

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক : শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ভবনসহ এবং এস্টাবলিস্টমেন্ট অব ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারসহ মোট ৯টি উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩১ অক্টোবর) বেলা এগারোটার দিকে রাজধানীর মহাখালীতে অবস্থিত বক্ষব্যাধি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসে এ উদ্বোধন করেন।

উদ্বোধন করার পর নবনির্মিত শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে এই প্রথম ২৫০ শয্যা বিশিষ্ট শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, যা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক ও সচিব সিরাজুল হক খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।