নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার মিরপুরে “কুষ্টিয়া ক্যান্সার সোসাইটি’র কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় স্কুল মার্কেটে এ কার্যালয়ের উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া ক্যান্সার সোইসাইটির সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রাশেদ হাসান রনি। এসময় তিনি বলেন, জরায়ু মুখে ক্যান্সার সৃষ্টি হওয়ার প্রায় ১০-১৫ বছর পূর্বে যে পরিবর্তন সৃষ্টি হয় তা এই পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা সম্ভব। জরায়ু মুখের ক্যান্সার থেকে নিরাপদ থাকার জন্য জনসচেতনতার কোন বিকল্প নাই। দেশের উপজেলা হাসপাতালে তা পরীক্ষা করা হয়ে থাকে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ক্যান্সার সোসাইটির সহ-সভাপতি রাব্বুল ইসলাম খাঁন, একরামূল হক, মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কাঞ্চন কুমার, আমলা প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আরিফুল ইসলাম লিটন মালিথা, ব্যবসায়ী সোহেল রানা, কুষ্টিয়া ক্যান্সার সোসাইটির সাধারন সম্পাদক তারিকুজ্জামান, যুগ্ম-সাধারন সম্পাদক আরিফুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সদস্য রুম্পা খাতুন, নাহিদা খাতুন, মিনারা খাতুন, হৃদয় ইসলাম, রাকিবুল ইসলাম, ছোটন মাহমুদ, কাজী আনোয়ার, আলামীন হোসেন, সাগর, রয়েল, বিপ্র“, মাহাফুজ আহম্মেদ প্রমুখ।








