যশোরে মসজিদের ইমামের আত্মহত্যা

0
369

ছবি : প্রতীকী

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় ইউসুফ আলী (৫০) নামে এক মসজিদের ইমাম আগাছানাশক পাউডার খেয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১০ নভেম্বর) রাতে আগাছানাশক পাউডার খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ইউসুফ আলী চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আবদুল ওহাবের ছেলে এবং বর্ণি মোল্লাপাড়া জামে মসজিদের ইমাম।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইমামের কয়েকজন প্রতিবেশী জানান, নিহত ইমামের স্ত্রী হাসিনা বেগমের (৪২) সঙ্গে একই গ্রামের আনার আলীর ছেলে শহিদুল ইসলামের পরকীয়া ছিল। বিষয়টি জানাজানি হওয়ায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।