নিজস্ব প্রতিবেদক : নির্বাচনকে সামনে রেখে কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যাতে করে কোন প্রকার সন্ত্রাসী ও আগুন সান্ত্রাসের মত অপিতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্র“পের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে জেলা বাস মিনিবাস মালিক গ্র“পের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত (পিপিএম)। পুলিশ সুপার বলেন, নির্বাচনকে সামনে রেখে কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যাতে করে কোন প্রকার সন্ত্রাসী ও আগুন সন্ত্রাসের মত অপিতিকর ঘটনা না ঘটাতে সেই দিকে সজাগ থাকা আহবান জানান। পুলিশ সুপারের কাছে মজমপুরগেটসহ মহাসড়কে নসিমন, করিমন এবং অটোরিক্সার অদক্ষ চালকদের কারনে গাড়ী চলাচলের অসুবিধার বেশ কিছু অভিযোগ তুলে ধরেন বাস মিনিবাস মালিক গ্রুপের নেতৃবৃন্দ। এসব অভিযোগ আমলে নিয়ে ট্রফিক পুলিশকে দ্রুত তা সমাধানের নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত । সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম বাবলু, কার্যকরী সভাপতি নূরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আকিল আহমেদ, যুগ্ম সম্পাদক এমদাদুল হক নান্টু, সহকারী সম্পাদক আমজাদ আলী, সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম, অর্থ সম্পাদক এসএম রেজাউল করিম, নির্বাহী সদস্য আইয়ুব আলী, শেখ মাহমুদ আল আবদী ঝন্টু, কামরুজ্জামান মিন্টুসহ প্রশাসনের কর্মকর্তা ও বাস মিনিবাস মালিক গ্র“পের সদস্য, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আলম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








