দৌলতপুরে মনোনয়ন গুজবে ঢাক-ঢোল পিটিয়ে পাল্টাপাল্টি শো-ডাউন

0
445

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়া-১ দৌলতপুরে আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থীদের মনোনয়ন পাওয়া গুজবে প্রার্থীদের সমর্থকরা পাল্টাপাল্টি শো-ডাউন ও একে অপরকে মিষ্টি মুখ করিয়েছে। সাবেক ছাত্র নেতা আ. ক. ম সরোয়ার জাহান বাদশা মনোয়ন পাওয়া গুজব ছড়িয়ে পড়লে গতকাল শুক্রবার বিকেলে ফিলিপনগর এলাকায় ঢাক-ঢোল পিটিয়ে আনন্দ মিছিল করেছে তার সমর্থকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় খলিশাকুন্ডি বাজারে সাবেক এমপি ও দৌলতপুর আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ মনোনয়ন পেয়েছেন এমন গুজবে তার কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল ও একে অপরকে মিষ্টি মুখ করিয়েছে। একইভাবে বুধবার বিকেলে তারাগুনিয়া বাজারে ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ মিছিল হলে আল্লারদর্গা থেকে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর কর্মী-সমর্থকরা ঢোল নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থীদের মনোনয়ন চুড়ান্ত হলেও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে কে মনোনয়ন পাচ্ছেন তা ঘোষনা হওয়ার আগেই সব প্রার্থীর কর্মী-সমর্থকদের আনন্দ উল্লাসে সাধারণ ভোটাররা পড়ছে বিভ্রান্তিতে। তবে এ আসনে আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের ভাই আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রশিদুল আলম দলীয় মনোনয়ন সংগ্রহ করায় দৌলতপুরের মনোনয়ন প্রত্যাশী সব প্রার্থীই রয়েছেন সঙ্কাতে।