ছবি : প্রতীকী
আন্তর্জাতিক ডেস্ক : নিজের প্রেমিককে বিয়ে করতে পারবেন না জেনে তাকে হত্যা করেছেন এক প্রেমিকা। শুধু তাই নয়। হত্যার পর তার শরীর থেকে মাংস কেটে নিয়ে রান্না করেছেন। সেই রান্না মাংস আবার বাড়ির পাশে নির্মাণাধীন একটি ভবনের শ্রমিকদেরও খাইয়েছেন। পরে যেটুকু মাংস অবশিষ্ট ছিল তা দিয়েছেন পাশের বাড়ির কুকুরকে।
উত্তর আফ্রিকার দেশ মরোক্কতে ঘটেছে এই ঘটনাটি। প্রেমিকের মাংস দিয়ে আরবের ঐতিহ্যবাহী খাবার মাঞ্চবুস রান্না করেছিলেন এই হত্যাকারী।
সংযুক্ত আরব আমিরাতের শহর আল আইনের একটি আদালতে ওই নারীর বিচার চলছে। আদালতের এক প্রসিকিউটরের বরাত দিয়ে মর্মান্তিক এ ঘটনার প্রতিবেদন করেছে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
৩০ বছর বয়সী ওই নারী আদালতে দেয়া তার স্বীকারোক্তিতে বলেন, তিনি তার ২০ বছর বয়সী সাবেক প্রেমিককে জবাই করে হত্যা করেছেন। সাত বছর ধরে প্রেমিকের সঙ্গে সম্পর্ক ও তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার পরও প্রেমিক তার সঙ্গে প্রতারণা করায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করেন তিনি।
হত্যার শিকার ওই তরুণের ভাই চলতি বছরের জানুয়ারিতে ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না এ মর্মে একটি মামলা করেন। ওই তরুণের ভাই বলেন, এক বাড়িতে তার ভাই ও ভাইয়ের প্রেমিকা বসবাস করতেন। হঠাৎ একদিন যখন তিনি তার ভাইয়ের খোঁজ পাচ্ছিলেন না তখন সেই বাড়িতে যান। তার ভাইয়ের প্রেমিকার কাছে নিখোঁজের ব্যাপারে জানতে চান।
কিন্তু ওই নারী বলেন, ‘আমি তোমার ভাইয়ের ব্যাপারে কিছুই জানি না। মূলত যখন আমি জানতে পারি যে, তোমার ভাই আমারে সঙ্গে বসবাস করেও অন্য আরেকজনকে বিয়ে করার পরিকল্পনা করছে তখনই আমি তোমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে দেই।
কিন্তু সন্দেহ তৈরি হয় অন্য জায়গায়। নিহত তরুণের ভাই ওই নারীর বাড়িতে একটি মানুষের দাঁত খুঁজে পায়। এরপর সে বুঝতে পারে এখানেই তার ভাইকে হত্যা করা হয়েছে। দাঁতটি প্রমাণ হিসেবে নিয়ে ওই নারীর বিরুদ্ধে মামলা করে সে। পরে পুলিশ অভিযুক্ত ওই নারীকে গ্রেফতার করেন। ওই দাঁতের ডিএনএ টেস্ট ও ঘটনার তদন্তে বেরিয়ে আসে ওই নারী তার প্রেমিকের হত্যাকারী।








