এ কে খন্দকার (ছবি: সংগৃহীত)
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী, মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক (ডেপুটি চিফ অব স্টাফ), এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার ফের সক্রিয় হচ্ছেন রাজনীতিতে। তিনি যুক্ত হচ্ছেন ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে।
আজ রবিবার দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি গণফোরামে যোগ দিতে দিচ্ছেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক।
তিনি জানান, একে খন্দকারের পাশাপাশি আজ গণফোরামে আরও যোগ দিচ্ছেন একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম।
মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এ কে খন্দকার। তিনি ছিলেন বিমান বাহিনীর প্রধান। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়।
এ কে খন্দকারের লেখা ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইটি প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিহাস বিকৃত করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এরপর থেকেই রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন এ কে খন্দকার।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন তাদের স্বাগত জানাবেন।








