নিহত এস আই মাসুদ
জেলা প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়ার সেনের চাতাল এলাকায় বালি বোঝাই ট্রাকের চাপায় এস আই মাসুদ(৪৮) নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।
আজ রবিবার বিকাল ৪টার দিকে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।
মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, সরকারি কাজে কুষ্টিয়া মডেল থানার এসআই মাসুদ সদর উপজেলার ভাদালিয়া যাচ্ছিল। এ সময় একই দিকে যাওয়া বালি বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রাকের পিছ নের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি কুষ্টিয়া মডেল থানায় দীর্ঘ দিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাক ও চালক এবং হেলপারকে আটক করেছে।








