৬ আসনে ইভিএমে ভোটগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত আজ

0
366

ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত আজ (ছবি : সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের জন্য ৬টি আসন চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

আজ সোমবার (২৬ নভেম্বর) বিকাল ৫টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে দৈবচয়ন পদ্ধতিতে আসনগুলো নির্ধারণ করা হবে। এ সময় সাংবাদিকরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আসন নির্ধারণের জন্য প্রাথমিকভাবে সিটি করপোরেশন ও জেলা সদর সংশ্লিষ্ট এলাকার মধ্যে ৪৮টি আসনের তালিকা তৈরি করা হয়েছে। তার মধ্য থেকেই ৬টি আসন নির্ধারিত হবে।

রবিবার (২৫ নভেম্বর) ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসির তালিকায় থাকা আসনগুলো হলো:

ঠাকুরগাঁও-১
দিনাজপুর-৩
নীলফামারী-২
লালমনিরহাট-৩
রংপুর-৩
গাইবান্ধা-২
বগুড়া-৬
চাঁপাইনবাবগঞ্জ-৩
নওগাঁ-৫
রাজশাহী-২
পাবনা-৫
কুষ্টিয়া-৩
খুলনা-২, খুলনা-৩
সাতক্ষীরা-২
ভোলা-১
বরিশাল-৫
টাঙ্গাইল-৫
জামালপুর-৫
শেরপুর-১
ময়মনসিংহ-৪
ঢাকা-৪, ঢাকা-৫, ঢাকা-৬, ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১১, ঢাকা-১২, ঢাকা-১৩, ঢাকা-১৫, ঢাকা-১৬, ঢাকা-১৭, ঢাকা-১৮
গাজীপুর-২
নরসিংদী-১, নরসিংদী-২
নারায়ণগঞ্জ-৪, নারায়ণগঞ্জ-৫
ফরিদপুর-৩
মাদারীপুর-১
সিলেট-১
কুমিল্লা-৬
ফেনী-২
চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১০ ও চট্টগ্রাম-১১