বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনীত প্রার্থীদের ভিড় (ছবি : সংগৃহীত)
নিজস্ব প্রতিবেদক : বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের চিঠি বিতরণ শুরু করেছে। দলটির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ারকে বরিশাল-৫ আসনের টিকিট দিয়ে চিঠি বিতরণ শুরু করেছে দলটি।
সোমবার (২৬ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশীদের চিঠি বিতরণ সংক্রান্ত নোটিশ টাঙানো হয়।
বিকাল ৪টা থেকে চিঠি দেওয়া শুরু হবে বলে নোটিশে উল্লেখ করা হলেও আড়াইটার দিকেই মজিবুর রহমান সরোয়ারকে চিঠি দেয় দলটি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির বলেন, ঘোষিত বিভাগগুলোর মনোনয়ন বিতরণ শেষ করে যদি সময় থাকে তাহলে রাতে অথবা মঙ্গলবার সকালে বাকি বিভাগের চিঠি দেওয়া হবে।
রংপুর বিভাগে বিএনপির চূড়ান্ত মনোনয়নের চিঠি পেলেন যারা-
রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজন চিঠি পেয়েছেন।
রংপুর-২ আসনে ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলীকে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে।
রংপুর-৩ আসনে মোজাফফর আহমদ ও রিতা রহমান ধানের শীষের টিকিট পেয়েছেন।
রংপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছেন এমদাদুল হক ভরসা।
রংপুর-৫ আসনে সোলাইমান আলম ও ডা. মমতাজকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।
রংপুর-৬ আসনে সাইফুল ইসলামকে একক মনোনয়ন দেওয়া হয়েছে।
ঝালকাটি -১ ব্যারেষ্টার শাহাজান ওমর।
ঝালকাটি-২ রফিকুল ইসলাম জামাল, ইসরাত জাহান ইলেন ভ্রুট্র, জেবা আলম খান।
পিরোজপুর -৩ রুহুল আমিন দোলাল।
বরগুনা -১ মতিউর রহমান তালুকদার, নজরুল ইসলাম মোল্লা।
বরগুণা -২ নুরুল ইসলাম মনি।
পটুয়াখালি -১ আলতাফ চৌধুরী।
পটুয়াখালি -২ সুরাইয়া আক্তার চৌধুরী, শহিদুল আলম তালুকদার, সালমা আলম।
পটুয়াখালি -৩ মো: হাসান মাহমুদ, মো: শাহাজান।
পটুয়াখালি-৪ আলহাজ এবি এম মোশাররফ হোসেন, মনিরুজ্জামান মনি।
বরিশাল-১ জহির উদ্দিন স্বপন, আব্দুস সোবহান।
বরিশাল-২ মোয়াজ্জেম হোসেন আলাল, সারফুউদ্দিন স্বপন, শহিদুল হক জামাল।
বরিশাল-৩ অ্যাড. জয়নাল আবেদিন, সেলিমা রহমান।
বরিশাল-৪ মেজবাউদ্দিন ফরহাদ, রাজিব আহসান।
বরিশাল-৫ মজিবুর রহমান সারওয়ার।
ভোলা-২ হাফিজ ইব্রাহিম, রফিকুল ইসলামা মনির।
ভোলা-৩ কামাল হোসেন।
ভোলা -৪ নাজিমুদ্দিন আলম, নুরুল ইসলাম।
জানা গেছে, বিএনপি প্রার্থী তালিকা আরও একদিন আগেই চূড়ান্ত হয়ে আছে। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের সঙ্গে আসন বণ্টন নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় প্রার্থী তালিকা দিতে দেরি হচ্ছে।








