টেকনাফে এমপি বদির গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি
জেলা প্রতিনিধি : কক্সবাজার জেলার টেকনাফে এমপি আবদুর রহমান বদির গাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উখিয়া থেকে টেকনাফ ফেরার পথে হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এমপি বদির পিএস হেলাল উদ্দিন জানান, এমপি বদি দলীয় কয়েকজন নেতাসহ উখিয়ায় প্রয়াত অ্যাডভোকেট এ কে আহমেদ হোসেনের কুলখানি থেকে ফিরছিলেন। কাঞ্জরপাড়া এলাকার ব্রিজের ওপর পৌঁছালে দুর্বৃত্তরা এমপির গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়।
তিনি আরও জানান, গাড়িতে সংসদ সদস্য বদি, টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর ফরিদুল আলম ও ড্রাইভার ছিলেন। সবাই অক্ষত আছেন।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘সংসদ সদস্যের গাড়িতে হামলার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে টেকনাফ থানার পুলিশ যাচ্ছে।’








