মহাজোটের তিনশ আসনের প্রার্থী তালিকা কমিশনে দাখিল আজ

0
334

আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনশ নির্বাচনী আসনে দলীয় ও মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাশীন আওয়ামী লীগ।

মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিকে ৪২টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দলটিকে আরও দুটি আসন ছেড়ে দেওয়া হতে পারে।

শনিবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনে মহাজোটের চূড়ান্ত তালিকা দাখিল করা হবে।

এদিকে প্রথমদিকে ক্ষমতাশীন আওয়ামী লীগ যেসব আসনে দুজন করে মনোনয়ন দিয়েছিল। কিন্তু শুক্রবার (৭ ডিসেম্বর) ওই ১৭টি আসনে একজন করে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। এর মধ্যে বাদ পড়ার তালিকায় দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া রয়েছেন। ১৪ দলের শরিক ও যুক্তফ্রন্টসহ নিজ দলের প্রার্থীদের নামে দলীয় প্রতীক বরাদ্দের জন্য ইসি বরাবর চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

জাতীয় পার্টিকে বরাদ্দ দেওয়া আসনগুলো বাদে গতকাল শুক্রবার পর্যন্ত ২৫৩ আসনে মহাজোটের চূড়ান্ত প্রার্থী তালিকা পাওয়া গেছে। এ তালিকা পর্যালোচনা করে দেখা যায়, এবারের নির্বাচনে নতুন মুখ যুক্ত হয়েছে প্রায় অর্ধশত। এর পাশাপাশি বাদ পড়েছেন বর্তমান ও সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিসহ হেভিওয়েট বেশ কয়েক নেতা। এর মধ্যে রয়েছেন- যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক ও আবদুর রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক প্রমুখ।

যারা এবার চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন তাদের বিরুদ্ধে দলীয় কোন্দল, দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এ ছাড়া বয়স ও শারীরিক অসুস্থতার কারণে কয়েকজন বাদ পড়েছেন বলে জানা গেছে।

এর আগে মে মাসের ২৫ তারিখে ২৩১টি আসনে ২৪৮ জনকে নৌকা মাঝি হতে চিঠি দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপর আরও কয়েকজনকে নৌকার মাঝি হতে চিঠি দেয় দলটি। এরপর দফায় দফায় বৈঠক করে আসন বণ্টন ও প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়। তালিকা প্রকাশের ঘোষণাও দেওয়া হয় একাধিকবার। সর্বশেষ গতকাল শুক্রবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহাজোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা দেন।