মঙ্গলবারের মধ্যে দেশে ফিরবে আমজাদ হোসেনের মরদেহ

0
387

আমজাদ হোসেন। (ছবি : সংগৃহীত)

বিনোদন ডেস্ক : বর্তমানে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে সদ্য প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ। এখন আনুষ্ঠানিকতা চলছে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার।

শনিবার (১৫ ডিসেম্বর) তার ছেলে নির্মাতা ও অভিনেতা সোহেল আরমান জানান, বিদেশের হাসপাতালে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামী মঙ্গলবারের (১৮ ডিসেম্বর) মধ্যে যেকোনো দিন বাবার মরদেহ নিয়ে আমরা দেশে ফিরবো।

তিনি আরও বলেন, ‘ব্যাংকক থেকে বাবার মরদেহ দেশে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও আনুষ্ঠানিকতা রয়েছে। বাবার সম্মান রক্ষা করে সব আনুষ্ঠানিকতা শেষ করতে সময় লাগছে। আশা করছি দুয়েক-দিনের মধ্যেই বাবাকে নিয়ে দেশে ফিরতে পারবো।

প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে নির্মাতা সোহেল আরমান বলেন, ‘বাবার চিকিৎসার জন্য সব ধরনের চেষ্টাই করা হয়েছে। এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই, তার প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি যদি এগিয়ে না আসতেন, হয়তো উন্নত চিকিৎসার জন্য বাবাকে নিয়ে ব্যাংকক পর্যন্ত আসা হতো না।

উল্লেখ্য, শুক্রবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে ব্যাংককে চিকিৎসাধীন দেশবরেণ্য এই চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।