রাজধানীতে ঐক্যফ্রন্টের বিজয় র‌্যালি‌

0
405

নয়াপল্টনে বিজয় র‌্যালি শুরুর আগে জোটের নেতৃবৃন্দ। ছবি : সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে সরকার বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় র‌্যালি‌ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি‌ শুরু হওয়ার কথা থাকলেও ১১টার দিকে শুরু হয় র‌্যালি। এতে জোটের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।

র‌্যালি‌তে তুলনামূলক জোটের নেতাকর্মীরা কম থাকার বিষয়ে বিএনপির উপস্থিত কর্মীরা বলেন, সময় পরিবর্তনের কারণে অনেকেই জানেন না সকালে র‌্যালি‌ হবে। কারণ প্রতি বছর বিজয় দিবসের র‌্যালি‌ বিকালে হয়ে থাকে।

এ প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম জানান, সময় পরিবর্তন করার কারণে অনেকে জানে না সকালে র‌্যালি‌ হবে। আশা করি কিছুক্ষণের মধ্যে নেতাকর্মীরা আসবেন।

রাজধানীতে ঐক্যফ্রন্টের বিজয় র‌্যালি‌

এ ব্যাপারে জানা যায়, এবারও বিকালে র‌্যালি‌ করার কথা থাকলেও পুলিশের পক্ষ থেকে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে র‌্যালি‌ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

র‌্যালিতে নেতৃত্ব দিয়েছেন- বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা।