পথসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জৈষ্ঠ কন্যা মির্জা শামারুহ (ছবি : সংগৃহীত)
নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি’র মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জৈষ্ঠ কন্যা মির্জা শামারুহ।
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এক পথসভায় জনগণের কাছে ধানের শীষের জন্য ভোট চান তিনি।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও পৌর মেয়র ঠাকুরগাঁও, মির্জা ফয়সল আমিন, সহ-সভাপতি আল-মামুন আলম, পৌর বিএনপির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাধারন সম্পাদক আব্দুল হামিদ, সহ-সভাপতি এ বি এম সিদ্দীক বাবু প্রমুখ।
উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। ঠাকুরগাঁও-১ আসনে তার প্রতিদ্বন্দ্বী হলেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।









