এমিলি সিয়ারস (ছবি : সংগৃহীত)
আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল মিডিয়ার ভালো-খারাপ দুদিকই রয়েছে। সেই মন্দ দিকের পাল্লায়ই পড়েছিলেন অস্ট্রেলীয় মডেল ‘এমিলি সিয়ারস’। সোশ্যাল মিডিয়ার ইনবক্সে গেলেই দেখতেন একের পর এক পুরুষ তাকে পুরুষাঙ্গের ছবি পাঠাচ্ছেন।
এ ধরনের অশ্লীল ছবি পেয়ে প্রথম প্রথম বিরক্ত হতেন তিনি। কিন্তু এবার প্রেরকদের সামলাতে এক অভিনব পন্থা অবলম্বন করলেন তিনি। যারা ছবি পাঠিয়েছেন তাদের স্ত্রী বা প্রেমিকাদের খুঁজে বের করলেন। আর তারপর তাদের সঙ্গে যোগাযোগ করে পাঠিয়ে দিলেন সেই ছবি!
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াকে অবহেলা করা যায় না। আর যারা গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত তাদের তো এমনটা করার উপায়ই নেই। অস্ট্রেলিয়ান এই মডেলও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। কিন্তু গত কিছুদিন ধরে তারই কিছু পুরুষ ফ্যানের কর্মকাণ্ড অতিষ্ঠ করে দিচ্ছিল তার জীবন। তারা নিয়মিত নিজের পুরুষাঙ্গের ছবি পাঠাতেন তাকে।
এমিলি ভাবতে লাগলেন কী করে এদের শায়েস্তা করবেন। অবশেষে খুঁজে পেলেন উপায়। যারা এ ধরনের ছবি পাঠিয়েছিলেন তাদের স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে যোগাযোগ করে পাঠিয়ে দিলেন চ্যাট বক্সের ছবি।
জানতে চাওয়া হয়, কেন এমনটা করতে গেলেন তিনি? এমিলি বলেন, ‘এ ধরনের ছবি পেতে পেতে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। কেবল আমি মডেল, আমার ফ্যান আছে বলেই নয়। যে কোনো মেয়ের সঙ্গেই এ ঘটনা ঘটতে পারে। মেয়েরা অনলাইন থাকলেই তাদের কাছে ডেটিংয়ের প্রস্তাব আসতে থাকে। মেয়েরা নারাজ হলেই এ ধরনের ছবি পাঠাতে শুরু করে ছেলেরা।’
সেই প্রবণতা আটকাতেই এই পদক্ষেপ নিয়েছে এমিলি। স্ত্রী প্রেমিকার কাছে ছবি পৌঁছানোর পর ওই পুরুষদের কী হাল হয়েছে তা না হয় গোপনই থাকুক।









