টেলি সামাদ। (ছবি : সংগৃহীত)
বিনোদন ডেস্ক : আইসিইউতে নেওয়া হয়েছে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা টেলি সামাদকে। শনিবার সকালে হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেলি সামাদের বড় মেয়ে সোহেলা সামাদ কাকলী।
দুই সপ্তাহ আগে টেলি সামাদ বুকে ইনফেকশন নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত বুধবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে বেশ কয়েক দিন ধরেই খাবারের প্রতি অনীহা দেখা দেয় টেলি সামাদের। এতে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন তিনি।
টেলি সামাদ ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অর্জন করেছেন নানা সম্মান ও স্বীকৃতি। এ দেশের চলচ্চিত্রে কৌতুক অভিনেতা হিসেবে টেলি সামাদের জনপ্রিয়তা আকাশচুম্বী।








