নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া সদর আসনের নির্বাচনী হাওয়া ভালোভাবেই বইতে শুরু করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী মাহবুব উল আলম হানিফ এই আসনে নির্বাচন করছেন।তিনি বিগত পাঁচ বছরে এই আসনের সংসদ সদস্য হিসেবে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করায় আগামী ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে কুষ্টিয়া সদরের জনগণ আবারও হানিফকেই বেছে নেবে বলে বিশ্লেষকগণ মনে করছেন।গতকাল শুক্রবার হাটশ হরিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে উঠান বৈঠক এবং শালদাহ ও বোয়ালদহসহ বেশ কয়েকটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, বিএনপি একাধিকবার এ আসন থেকে নির্বাচিত হলেও তারা এই অঞ্চলের উন্নয়নে তেমন কোনো অবদান রাখতে পারেন নাই।তারা জনগনকে বাদ নিয়ে নিজের উন্নয়নে বেশি ব্যাস্ত ছিল। আমার চিন্তা ছিল জনগণ আমাকে নির্বাচিত করলে এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো। তাইতো নির্বাচিত হয়ে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছি। যার সুফল আপনারা ইতিমধ্যে পেয়েছেন।আমাকে আবারও নির্বাচিত করলে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

সভায় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি হাজী রবিউল ইসলাম বলেন, জননেতা মাহবুব উল হানিফ আমাদেরকে কুষ্টিয়া বাইবাস, শেখ রাসেল(হরিপুর) সেতু, কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া রাজবাড়ী সড়ক চারলেনে রূপান্তর, কুষ্টিয়া স্টেডিয়াম আধুনিকায়ন, সুইমিং পুলসহ বহু উন্নয়নমূলক কাজ উপহার দিয়েছেন।আমরা আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও হানিফ ভাইকে উন্নয়ন মূলক কাজ করার সুযোগ করে দেবো। এসময় উপস্থিত ছিলেন্, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সাংগাঠনিক সম্পাদক মেহেদী হাসান, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ।








