নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার সন্ধ্যায় ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবলু কুণ্ডু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্ট্য়িা সদর আসনের সংসদ সদস্য এবং কুষ্টিয়া জেলার উন্নয়নের রূপকার জননেতা মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, আমি এ জেলার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে চলেছি। আমি জানি জেলার আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন হবে। এজন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং খেলাধুলার ব্যবস্থাসহ প্রতিটি ক্ষেত্রে কাজ করেছি। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা প্রতীকে ভোটা দিয়ে আমাকে নির্বাচিত করলে আমার অসমাপ্ত উন্নয়নমূলক কাজ শেষ করে কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের উন্নয়নের মডেল জেলা এবং শান্তির জেলা করতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান, কুষ্টিয়া চেম্বার অব কর্মাসের সভাপতি হাজী রবিউল ইসলাম বলেন, এ অঞ্চলের মানুষ প্রত্যেক জাতীয় নির্বাচনে আওয়ামীলীগকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে কুষ্টিয়ার গণমানুষের নেতা, কুষ্টিয়ার উন্নয়নের রূপকার জননেতা মাহবুব উল আলম হানিফকে বিপুল ভোটে নির্বাচিত করবে। সভায় আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল চেয়ারম্যান, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য হাজী মতিয়ার রহমান মজনু, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা তাইজাল আলী খান, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসির উদ্দিন মৃধা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী খান, জেলা মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মেহেরুন নেছা বিউটি, আওয়ামীলীগ নেতা নীলয় সরকার, ইব্রাহিম হোসেন স্বপন প্রমুখ। সভায় সঞ্চালক ছিলেন ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুসা আলী খান।








