স্ত্রীর পাসপোর্ট জটিলতায় রাতে ফিরছেন না ড. কামাল

1
447

নিজস্ব প্রতিবেদক : স্ত্রীর পাসপোর্ট সংক্রান্ত জটিলতায় আজ রাতে (রোববার দিনগত) দেশে ফিরছেন না জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আগামীকাল (সোমবার) রাতে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আজকে (রোববার) রাতে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং তার স্ত্রীর দেশে ফেরার কথা ছিল। কিন্তু ড. কামাল হোসেনের স্ত্রীর পাসপোর্ট সংক্রান্ত কারণে আজ তারা দেশে ফিরতে পারছেন না। আগামীকাল (সোমবার) পাসপোর্টের সমাধান করে রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরবেন।’

গত ১৯ জানুয়ারি চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ড. কামাল হোসেন। চিকিৎসা শেষে আজ (রোববার) তাদের দেশে ফেরার কথা ছিল।

Comments are closed.