পোশাকশিল্পে যুক্তরাষ্ট্রে ২ বছর শুল্কমুক্ত সুবিধা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

27
585

নিজস্ব প্রতিবেদক: বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকশিল্পকে আগামী দুই বছর শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারী ম্যাথিউ পটিনজারের সঙ্গে ফোনে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

বুধবার (১৩ মে) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ক্রেতারা যেন বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে ক্রয় আদেশ বাতিল না করে সেজন্য যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান মোমেন। এ সময় করোনাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সহকারী। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া সমুদ্রে ভাসমান মিয়ানমারের অধিবাসী রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ম্যাথিউ পটিনজার।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দায়িত্ব কেবল বাংলাদেশের নয়, অন্যান্য দেশেরও উচিত তাদের আশ্রয় দেওয়া এবং দায়িত্ব ভাগ করে নেওয়া। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিভিন্ন দেশে নিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।

ড. মোমেন বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বন্ধুরাষ্ট্রগুলোর জোরালো ভূমিকা পালনেরও আহ্বান জানান।

করোনা পরিস্থিতির কারণে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের জন্য বিশেষ বরাদ্দ প্রদানেরও অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ভালো উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান মোমেন। তিনি দেশের ১০০টি অর্থনৈতিক জোনের মধ্যে কয়েকটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক জোন হিসেবে প্রতিষ্ঠিত করার অনুরোধ করেন। এছাড়া বাংলাদেশে ২৮টি আইটি পার্ক তৈরি হচ্ছে। বাংলাদেশের পরিশ্রমী ও মেধাবী যুবকদের জন্য আইটি সেক্টরকে সম্ভাবনাময় উল্লেখ করে এ খাতেও যুক্তরাষ্ট্রকে বিনিযোগের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে, হিংসাত্মক এবং ধর্মীয় উসকানিমূলক প্রচারণা চালায়, কেবল তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশের গণমাধ্যম অন্য যেকোনও দেশের চেয়ে মুক্তভাবে মত প্রকাশের স্বাধীনতা ভোগ করে।

27 COMMENTS

  1. Respective years afterwards the intromission of tadalfil on the market, researchers toyed with the musical theme of a chronic, low-social disease preparation to boost raise spontaneity.
    In 2008, Eli Lilly obtained Food and Drug Administration favorable reception for the once-daily governance of Cialis.
    In Oct 2011, Cialis (Cialis) was too approved to handle benign endocrine gland hyperplasia (BPH) with or without ED.
    Avanafil (Stendra) was sanctioned in Apr 2012,
    oblation an onset of military action as early on as 15 minutes later on presidency and farther expanding treatment options for workforce with
    ED. http://lm360.us/

  2. Respective years afterwards the intromission of tadalfil on the market, researchers toyed with the musical theme of a chronic, low-social disease
    preparation to boost raise spontaneity. In 2008, Eli Lilly obtained
    Food and Drug Administration favorable reception for the once-daily governance of Cialis.
    In Oct 2011, Cialis (Cialis) was too approved to handle benign endocrine gland hyperplasia (BPH) with
    or without ED. Avanafil (Stendra) was sanctioned in Apr 2012, oblation an onset of military action as early on as 15
    minutes later on presidency and farther expanding treatment options for workforce with ED. http://lm360.us/

Comments are closed.