নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস বিস্তার রোধে আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বুধবার (১৩ মে) বিকালে তিনি জানান, ছুটি ১৭ মে থেকে ৩০ মে পর্যন্ত বাড়বে। ঈদের আগে চারদিন ও ঈদের পর দুই দিনসহ মোট সাতদিন জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন চলবে না।
এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছন প্রতিমন্ত্রী।
গত ২৬ মার্চ হতে দফায় দফায় বাড়ানো সাধারণ ছুটি আপাতত শেষ হচ্ছে ১৬ মে। ছুটি বাড়লে ১৭-২০ মে ঈদের আগে চারদিনসহ শবে কদর ও ঈদের ছুটি মিলে ২১ মে থেকে ২৬ মে ছয়দিন ঈদের ছুটির সঙ্গে ঘোষণা হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদ-উল-ফিতর উদযাপিত হতে পারে ২৪ বা ২৫ মে।










There’s many a good tune played on an old fiddle.
A good fortune may forbode a bad luck which may in turn disguise a good fortune.
Fail to steal the chicken while it ate up your bait grain.
If you love it let it go. If it returns to you cherish it if not it was never truly yours.
Dont bark if you cant bite.
Comments are closed.