টিকা সংকটের আশঙ্কায় স্বাস্থ্য অধিদপ্তর

16
300

টিকা ঘাটতির কারণে করোনা সংক্রমণ প্রতিরোধী টিকার প্রথম ডোজ বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজও শুরু হয়েছে। সঠিক সময় টিকা দেশে না এলে সংকট সৃষ্টি হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (০৫ মে) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন এসব তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে ১৪ লাখ ৩৯ হাজার ৫১৪ ডোজ টিকার ঘাটতি রয়েছে। টিকা সংকটে গত ২৬ এপ্রিল প্রথম ডোজ বন্ধ ঘোষণা করা হয়। দ্বিতীয় ডোজ নেওয়া বাকি ২৭ লাখ ১৩ হাজার ৪৮ জন। দেশে এখন মজুত টিকা আছে ১২ লাখ ৭৩ হাজার ৫৩৪ জনের। এ কারণে টিকার দ্বিতীয় ডোজের অনিশ্চয়তায় পড়েছেন ১৪ লাখ ৩৯ হাজার ৫১৪ জন।

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ঈদুল ফিতরের আগেই চীন থেকে টিকা আসার সুযোগ আছে। আমরা আশা করছি সেটি দ্রুতগতিতেই আমাদের কাছে পৌঁছাবে। এ টিকা ছাড়াও রাশিয়ার যে স্পুটনিক টিকা বাংলাদেশে আসার ব্যাপারে আলোচনা চলছে, সেটি দেশে আনতে ছাড়পত্র প্রয়োজন, যা বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অবস্থান করছে। আমরা আশা করছি দ্রুত গতিতেই ছাড়পত্র পেলে রাশিয়ার টিকা আনতে সক্ষম হবো।

16 COMMENTS

  1. Howdy I am so glad I found your web site, I really found you by mistake, while I
    was searching on Digg for something else, Regardless I am here now and would just like
    to say thanks a lot for a marvelous post and
    a all round thrilling blog (I also love the theme/design),
    I don’t have time to read it all at the moment but I have bookmarked
    it and also included your RSS feeds, so when I have time I
    will be back to read a great deal more, Please do
    keep up the excellent jo.

Comments are closed.