ট্রেলার মুক্তির পরেই বিতর্কে ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’

32
613

দ্য ফ্যামিলি ম্যান টু ওয়েব সিরিজটির ট্রেলার মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার। ট্রেলার মুক্তির পরেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে অ্যামাজনের আপকামিং সিরিজ দ্য ফ্যামিলি ম্যান টু নিয়ে। নাম তামিলার কতচি সংগঠনের প্রতিষ্ঠাতা সিমান এই ওয়েব সিরিজ ব্যান করার দাবি জানিয়েছেন। ট্রেলারটি প্রকাশের ফলে তামিলবাসীকে ভুল পথে চালিত করা হচ্ছে বলেও দাবি সিমানের।

তার মতে, এই ওয়েব সিরিজে তামিলনাড়ুর ভাবাবেগে আঘাত করা হয়েছে। সিমানের দাবি, এই ওয়েব সিরিজে লিবারেশন ফর তামিল এলামকে জঙ্গি সংগঠন হিসেবে বর্ণনা করা হয়েছে। বিবৃতি দিয়ে সিমান জানিয়েছে, ওয়েব সিরিজের ট্রেলার অত্যন্ত ‘সকিং।’

সিমানের বলেন, ফ্যামিলি ম্যান টু ওয়েব সিরিজে এলটিটিই সংগঠনকে ইচ্ছে করে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করা হয়েছে। পাশাপাশি তামিলবাসীকে ক্ষতিকারক হিসেবে দেখানো হয়েছে। তামিলনাড়ুও এই ওয়েব সিরিজের জন্য ইচ্ছে করেই বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিমান। ওয়েব সিরিজের গল্প তুলে ধরেও ফাঁক ফোকর খুঁজে বের করে দুষেছে এনটিকে।

সিমানের কথা অনুযায়ী, ফ্যামিলি ম্যান টু ওয়েব সিরিজে এক মহিলাকে জঙ্গি হিসেবে দেখানো হয়েছে। এমনকি তার পোশাকও এলটিটিই ইউনিফর্মের মতো বলেই দাবি সিমানের। ওয়েব সিরিজে এলটিটিইর সঙ্গে পাকিস্তানের আইএসআই সঙ্গে যোগসূত্র দেখানো হয়েছে বলেও জানান সিমান। সেই প্রেক্ষিতেই বর্তমানে টুইটারে ট্রেন্ডিং- #FamilyMan2AgainstTamilians।

উল্লেখ্য, অ্যামাজন প্রাইমে ‘ফ্যামিলি ম্যান’ রিলিজ করেছিল ২০১৯-এ । মনোজ বাজপেয়ী অভিনীত এই ওয়েব সিরিজটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। সাড়া ফেলেছিল মানুষের মধ্যে। ওয়েব সিরিজটি এতটাই পছন্দ করেছিল মানুষ যে সিজন ২ দেখার জন্য একটা আগ্রহ তৈরি হয়েছিল। ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’-এর ট্রেলার ইতিমধ্যেই কৌতূহলের পারদ চড়িয়েছে দর্শকদের মধ্যে। দ্বিতীয় ইনিংসের ঝলক যে তাদের বেজায় পছন্দ হয়েছে ভিউয়ার্সের সংখ্যাই তার প্রমাণ। ট্রেলারটি মুক্তির তিন দিনের মধ্যেই প্রায় ৪ কোটি মানুষ দেখে ফেলেছেন। আগামী ৪ জুনের অপেক্ষায় যখন দর্শকরা আশায় বুক বাঁধছেন, তখনই বিতর্কের শিরোনামে পৌঁছল ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’।

32 COMMENTS

  1. Hello just wanted to give you a quick heads up. The text in your post seem to be running
    off the screen in Chrome. I’m not sure if this is a formatting
    issue or something to do with internet browser compatibility but
    I figured I’d post to let you know. The design and style look great though!
    Hope you get the problem solved soon. Kudos

  2. Undeniably consider that that you said. Your favourite reason seemed to be
    at the net the easiest factor to consider of. I say to you, I certainly get irked even as other people consider concerns that they just don’t recognize about.
    You controlled to hit the nail upon the highest and also outlined out the whole thing without having side effect ,
    other people can take a signal. Will probably be back to
    get more. Thank you

  3. You really make it seem really easy along with your presentation but I in finding this topic
    to be actually one thing that I feel I would by no means understand.
    It sort of feels too complex and extremely extensive for me.
    I’m having a look forward in your next submit, I
    will try to get the hold of it!

Comments are closed.