দ্বিতীয় বিয়ে করে বিপাকে নিলয়, যা বললেন তাহসান

0
193
দ্বিতীয় বিয়ে করে বিপাকে নিলয়, যা বললেন তাহসান

দ্বিতীয়বার বিয়ে করেছেন দেশীয় টেলিভিশনের জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। বিয়ের এক মাস পর স্ত্রীকে প্রকাশ্যে আনার পরই বেঁধেছে বিপত্তি। নেটাগরিকদের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।

নিলয় জানিয়েছেন, ‘কি যে একটা সমস্যায় আছি। বিয়ে করেছি, ২য় বিয়ে। হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ তো আর করি নাই। নতুন বউ এর সাথে হাসি খুশি ছবি দিলে কমেন্ট করতেসে এত নির্লজ্জ কেন আপনি, ২য় বিয়ে করেছেন আবার বউ এর সাথে ছবি দেন।’

এমন পরিস্থিতিতে নিলয়ের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা ও সংগীত তারকা তাহসান খান। নিলয়ের স্ট্যাটাসটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে তিনি লিখেছেন- ‘প্রতিদিন কাউকে না কাউকে হেয় প্রতিপন্ন করার তাগিদটা কি খুব জরুরি? এটা কি খ্যাতির বিড়ম্বনা নাকি একটা সামাজিক ব্যাধি?’

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখকে ভালোবেসে বিয়ে করেছিলেন নিলয়। দুই পরিবারের উপস্থিতিতে শখদের গেন্ডারিয়ার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিলো। কিন্তু তাদের সেই প্রেমের বিয়ে বেশিদিন টেকেনি।